৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ




ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২৬, ০০:০২ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার নীচুখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরদারের ছেলে বিধান চন্দ্র সরদার তার পৈতৃক সূত্রে পাওয়া ২.৩১ একর জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। উক্ত মাছের ঘের নিয়ে বিধান চন্দ্রের প্রতিপক্ষ মৃত সরৎ চন্দ্র সরদারের ছেলে প্রভাষ সরদারের সাথে কয়েক বছর যাবৎ বিরোধ চলছে। এমতাবস্থায় রোববার ভোরে প্রভাষ লোকজন নিয়ে ঘের থেকে মাছ ধরতে থাকে। এ ঘটনা জানতে পেরে ভোর ৬টার দিকে বিধান সরদার তাদের বাঁধা দিতে গেলে প্রভাষ সরদার, তার ছেলে দিপক, অসীম, নাতি আনন্দ সহ ৭/৮ জন তাকে মারতে আসে এবং সেখান থেকে সরে যেতে বলে। এসময় বিধান ঘটনাস্থল ত্যাগ করলে তারা মাছ নিয়ে চলে যায়। উক্ত মাছের আনুমানিক মুল্য ৫লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যপারে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে, ওই এলাকার বাসিন্দা গুরুপদ সরদার, পংকজ সরদার সহ অনেকেই মাছ মারার ঘটনা দেখেছে বলে জানায়। এ বিষয়ে বিধান সরদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রভাষ সরদার মাছ মারার ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্যে বিধান এই কাহিনী রটাচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET