৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আবারো বেশী দামে ডিজেল বিক্রির অপরাধে ‘সুজন ট্রেডার্স’ এর ৩০ হাজার টাকা জরিমানা




আটোয়ারীতে আবারো বেশী দামে ডিজেল বিক্রির অপরাধে ‘সুজন ট্রেডার্স’ এর ৩০ হাজার টাকা জরিমানা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৬, ২১:২০ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও আবারো বেশী দামে জ¦ালানী তেল (ডিজেল) বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মেসার্স সুজন ট্রেডার্সকে । প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় (৬ এপ্রিল) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের জনৈক কৃষক মোঃ রেজাউল ইসলাম এবং সর্দারপাড়া এলাকার ট্রাক্টর ড্রাইভার মোঃ বাবুল ওই দিন সন্ধ্যায় ডিজেল ক্রয় করতে আসেন। এ সময় সুজন ট্রেডার্সের কর্মচারীরা তাদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা প্রত্যক্ষ করেন ও প্রশাসনকে জানান। খবর পেয়ে ইউএনও এবং ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর অতিরিক্ত দামে জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে সুজন ট্রেডার্সের ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন কে ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
এদিকে ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু ব্যবসায়ী রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। উপজেলায় চলমান জ্বালানি সংকটে দিনরাত নির্ঘুম পরিশ্রম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউএনও রিপামনি দেবী এবং ওসি মোঃ মতিয়ার রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET