২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের ঘোড়াময়দানে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ




নাঙ্গলকোটের ঘোড়াময়দানে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২৬, ২০:০০ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় সভাপতি সাইফুল ইসলাম মিজি সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন।

বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল ওহাব পাটোয়ারী, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জলিল কোম্পানি, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম দ্বীনু, সাবেক মেম্বার ও বিদ্যালয় অভিভাবক সদস্য কামাল হোসেন মোল্লা, প্রবাসী ব্যবসায়ী হেদায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রদল নেতা মোশাররফ হোসেন।

বিদায়ী বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তার। মাণপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া শিমু অনন্যা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক মাওলানা ইয়াছিনুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET