২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে মাদ্রাসা ভবন বিধ্বস্ত




নাঙ্গলকোটে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে মাদ্রাসা ভবন বিধ্বস্ত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২৬, ২২:১৭ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকার শ্রীকামতা মহিলা দাখিল মাদ্রাসার একটি ভবন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে। রবিবার (রাত আনুমানিক ৭টার দিকে) কালবৈশাখী ঝড়ের সময় রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে মাদ্রাসার একটি টিনসেট ভবনের উপর।
এতে ভবনটির তিনটি শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিহা বলেন, রবিবার রাতে ঝড়ের সময় একটি বড় গাছ আমাদের মাদ্রাসার ভবনের ওপর পড়ে যায়। এতে ভবনটি ভেঙে যায় এবং বর্তমানে আমরা ক্লাস করতে পারছি না। আমরা সরকারের কাছে দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল হক জানান, কালবৈশাখী ঘূর্ণিঝড়ে একটি গাছ পড়ে আমাদের মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ভবনটি পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান বলেন ক্ষতিগ্রস্ত বিষয় একটা আবেদন পেয়েছি, তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET