১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ভূমিসেবা মেলা উদ্বোধন

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ১৯ ২০২৬, ২৩:১৯ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা মেলা উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ করে।

‎ভূমিসেবা মেলা উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের সুবিধার্থে বেশ কিছু স্টল স্থাপন করা হয়েছে। মেলার স্টল গুলোতে তাৎক্ষণিক ই-নামজারি (মিউটেশন) ​খতিয়ান সংগ্রহ,​ ভূমি উন্নয়ন কর (খাজনা) সংক্রান্ত সেবা​, যেকোনো পরামর্শ ও অভিযোগ গ্রহণ করা হয়। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা ও সেবা কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন উপজেলা ভূমি অফিস।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা।

‎নাঙ্গলকোট সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ হোসাইন মিয়াজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম মুক্তার হোসেন, কানুনগো লোকমান হোসেন।

‎এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিস প্রধান সহকারী জাহেদুল ইসলাম, আদ্রা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পেরিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আসাদ প্রমুখ।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা তার বক্তব্যে বলেন, ​”সরকারের মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও সময়ের অপচয় অনেকটাই কমে এসেছে। এই মেলার মাধ্যমে নাগরিকরা খুব সহজেই তাদের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ এক ছাদের নিচে পেয়ে যাবেন।” এছাড়া তিনি সাধারণ মানুষকে দালালের খপ্পর থেকে দূরে থেকে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণের আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET