কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার খিরনশাল মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী। মুন্সিরহাট যাকাত ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদস্য মাঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি বেলাল হোসাইন, উপদেষ্টা নুরে আলম মিয়াজী, প্রফেসর ডাঃ জসিম উদ্দিন মজুমদার, ফাউন্ডেশনের সদস্য ও খিরনশাল ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, সহ-সভাপতি জহিরুল হাসান, ফেলনা মানবকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এয়াছিন মিয়াজী, ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট আইনজীবী সাঈদুল ইসলাম, শাখাওয়াত শামীম, হাফেজ বদিউল আলম, স্থানীয় রাজনৈতিক নেতা ডাঃ বেলাল হোসাইন, শাহিন পাটোয়ারী, আব্দুল কুদ্দুস পাটোয়ারী, শুভ পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য, ইউনিয়নের মানুষের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ২০২৫ সালে মুন্সিরহাট যাকাত ফাউন্ডেশন গড়ে উঠে। ফাউন্ডেশনের উদ্যোগে গত রমজানের ঈদে ইউনিয়নের অসহায় ১০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Please follow and like us:









