নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল’র
(জাসদ) উদ্যোগে শহীদ কর্ণেল তাহের বীর উত্তম’র ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মশাল মিছিলের আয়োজন করা হয়। শনিবার (২১ জুলাই) বিকেলে ছাগলনাইয়া ডাকবাংলায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য (টেলিকনফারেন্সে) প্রদান করেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আবদুল বারী, জেলা জাসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তসলীম উদ্দিন।
ল
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, সহ সভাপতি ছালেহা বেগম মেম্বার, দপ্তর সম্পাদক ছলিম উল্লাহ ভুইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, পৌর জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পশুরাম পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, পাঠাননগর ইউনিয়ন জাসদের আহবায়ক মাহবুবুল হক, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর, ঘোপাল ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সভাপতি আলাউদ্দিন মানিক, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে নেতাকর্মীবৃন্দ মশাল মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








