মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ- সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ০১নং রতনকান্দি ইউনিয়নে শহীদ ক্যাপ্টেন এম.এ মনসুর আলী স্মীতি কল্যাণ পরিষদ সিমান্তবাজারে গতকাল শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রতনকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিধি উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ কাজিপুর-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোক্তাদির বকুল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সেচ্ছাসেবক লীগের কিকি কাজ এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আরও বলেন আগামী ২০১৯ সালে নির্বাচনে প্রধান মন্ত্রি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে, আলহাজ্ব মোঃ নাসিম সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে ১০০% ভোট উপহার দিতে হবে। আলোচনা সভায় কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।









