নজরুল ইসলাম চৌধুরীঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) বাদ যোহর ছাগলনাইয়া জমদ্দার বাজরের মধুমতি জামে-মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও সমন্বয়কারী ফেনী-১ সাংসদীয় আসন রফিকুল আলম মজনু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মেদ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিএ, পৌর এনপির সভাপতি ইউছুফ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, যুবদল নেতা জসিম উদ্দিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।








