এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক:- জাজ মাল্টিমিডিয়ার সি.ই.ও আলিম উল্যাহ খোকনের গল্পে চলচ্চিত্র নির্মাতা ড.ইলা সম্প্রতি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ভুল”। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আফফান মিতুল। মগবাজারে বুধবারে শেষ হয়েছে এর শুটিং। বর্তমানে চলছে এর পোস্ট প্রডাকশনের কাজ। ঈদে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ভুল”। এতে অভিনয়ও করেছেন মোহাম্মদ আলিম উল্যাহ খোকন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন “আপন মানুষ” এবং “ভালোবাসা সীমাহীন” খ্যাত চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল।
এদিকে, হরিজন, নেকাব্বরের মহাপ্রয়াণ, চটপটি, কাকতাড়ুয়া, আমার পিরানের কোন মাপ নেই, গন্তব্য, পাগলের মতো ভালোবাসি সহ অসংখ্য সিনেমার অভিনেতা আফফান মিতুল ঈদের পরপরই অভিনয় করছেন “স্বপ্নযাত্রা”, “আজিরন বেওয়া”, “নরসুন্দর”, “সানাই”, “বেহুলা” সিনেমার প্রধান নায়কের চরিত্রে। এই ঈদে বিভিন্ন টিভি এবং ইউটিউব চ্যানেলে আফফান মিতুল অভিনীত বেশ কিছু খণ্ড নাটক, ওয়েব সিরিজ, শর্টফিল্ম প্রচার হবে।









