, , ,

শিরোনামঃ-




ইউএইতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২০, ০৯:৪২ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউএইতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে হাটহাজারী সমিতি কেন্দ্রীয় ও আবুধাবি শাখা কমিটির সৌজন্য সাক্ষাৎ।
সংযুক্ত আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সাহেবের সাথে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি ও আবুধাবী শাখা কমিটির নেতৃবৃন্দ ।
এই সময় নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেমন করোনা ভাইরাসের আগে যারা দেশে ছুটিতে গেছে তাদের আসার ব্যাপারে, যারা আমিরাতের কর্মহীন তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন কোন্পানীতে কাজের জন্য সহযোগিতা করা, পাসপোর্ট সেবা আরো সহজ করা ও কম খরচে বাংলাদেশ বিমান ভ্রমন সহজ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার হয়। এ সময় মান্যবর রাষ্ট্রদূতের কাছে প্রবাসে হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়।
মান্যবর রাষ্ট্রদূত ঘন্টাব্যাপী আলোচনা মনোযোগ দিয়ে শোনেন এবং হাটহাজারী সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন সাংগঠনিক কাজকর্ম চালাতে গিয়ে যাতে স্থানীয় আইন-কানুন বিঘ্নিত না হয় আর প্রবাসে যাতে দেশের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক মতাদর্শ ভিন্ন থাকলেও প্রবাসে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এদিকে মতবিনিময়ে উপস্থিত ছিলেন,দূতাবাসে হাটহাজারী সমিতির উপদেষ্টা জনাব মোহাম্মদ নাছির তালুকদার,সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইয়াকুব,মোহাম্মদ মামুন রশিদ,মোহাম্মদ শাহাদাৎ হোসেন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর,আবুধাবি শাখার সাধারণ সম্পাদক রিয়াদ বিন রাজু প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET