, , ,

শিরোনামঃ-




কঠোর লকডাউনে পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ২২:০২ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৩ মামলায় ৩ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায়

দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে বৃহস্পতিবার (৫ আগস্ট) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক ৩ মামলায় ৩ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এএসআই শাহ আলমসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় পলাশবাড়ী পৌরশহর এবং উপজেলার কাশিয়াবাড়ী বাজার, গণেশপুর বাজার এলাকায় পৃথক অভিযানে ৩ মামলায় ৩ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করেন।
প্রশাসনিক টিম এসময় সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এছাড়াও সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET