, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লার নাঙ্গলকোটে কর্মক্ষম পুরুষহীন পরিবারের মাঝে ইচ্ছেঘুড়ির মাছ মাংস বিতরণ




কুমিল্লার নাঙ্গলকোটে কর্মক্ষম পুরুষহীন পরিবারের মাঝে ইচ্ছেঘুড়ির মাছ মাংস বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৫:০৪ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা,পেরিয়া, রায়কোট ইউনিয়নের যেসব পরিবারে কর্মক্ষম পুরুষ নেই সেসব  পরিবারের মাঝে মাছ মাংস বিতরণ করেছে ইচ্ছেঘুড়ি পরিবার।
রাতের আঁধারে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে ইচ্ছেঘুড়ি পরিবারের সদস্যবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন ইচ্ছেঘুড়ির কার্য নির্বাহী সদস্যবৃন্দ  আফজাল হোসাইন মিয়াজী, এরশাদ উল্লাহ সোহেল, মাস্টার সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সবুজ, মাহমুদুর রহমান মাছুম। ইচ্ছেঘুড়ির শুভানুধ্যায়ী জনাব নাছির উদ্দিন মজুমদার।
আরো উপস্থিত ছিলেন ইচ্ছেঘুড়ি পরিবারের অন্যতম সদস্য জামাল উদ্দিন,সাংবাদিক নাঈম উদ্দিন,স্বেচ্ছাসেবী সাইয়্যেদ মুহাম্মদ রুবেল প্রমুখ।
ইতোমধ্যে ত্রাণ সহায়তা প্রদান পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম মাস্ক বিতরণ ও কর্মক্ষম পুরুষ নেই এমন পরিবারের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে সংগঠনটি।
ইচ্ছেঘুড়ির কার্যনির্বাহী সদস্য আফজাল হোসাইন মিয়াজী বলেন – “চল মিলি প্রাণের টানে” এ স্লোগানকে সামনে রেখে  ইচ্ছেঘুড়ি আত্ম প্রকাশ ঘটে একটি ভ্রমণ সংগঠন হিসেবে।বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে আমরা চেষ্টা করেছি আর্তমানবতার পাশে দাঁড়াতে।ইনশাআল্লাহ ভবিষ্যতেও সকল মানবিক বিপর্যয়ে ইচ্ছেঘুড়ি পরিবার সহযোগিতা হাত বাড়াবে।
যারা ইচ্ছেঘুড়ি পরিবারকে সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা নিরন্তর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET