, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরের খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ




কেশবপুরের খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২৪, ০৩:৪৫ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রবিবার সকালে প্রতিবন্ধী ২২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির পরিচালক সাজ্জাত হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির ত্রাণ উপদেষ্টা রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা আসানুর রহমান, সাগরদাঁড়ী অফিসের ম্যানেজার মামুন রবি, ভান্ডারখোলা অফিসের ম্যানেজার আসাদুজ্জামান, সাগরদাঁড়ী অফিসের ইনচার্র্জ আসাদুজ্জামান, রুবেল হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET