, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা




গাইবান্ধার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ১৮:২৯ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার ১৩ ইউনিয়নে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এবার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১শ’ ২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন।
গাইবান্ধার ১৩ ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি নারী সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারে মোট প্রার্থী ৯শ’ ৮ জন। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET