, , ,

শিরোনামঃ-




গাছের সাথে এ কেমন শত্রুতা?

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ২১:০৬ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে জুয়াড়িরা আগুন লাগিয়ে ১০-১২টি গাছ পুড়ে দিয়েছে। এ নিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল হক ভুঁইয়ার মালিকানাধীন গাংয়ের পাশের জায়গায় এ ঘটনা ঘটে।
বুধবার সরেজমিন গিয়ে জানা গেছে, ছোট সাতবাড়িয়া গ্রামের বিভিন্ন বাগানে বসে কতিপয় ব্যক্তি জুয়া খেলায়। আবদুল হক ভুঁইয়া তাঁর মালিকানাধীন গাংয়ের পাশের জায়গা জুয়া খেলতে অনেককে নিষেধ করেন। এতে ক্ষীপ্ত হয়ে কে বা কারা বিভিন্ন প্রজাতির ১০-১২টি গাছ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এরআগে গত বছর একইভাবে আবদুল হক ভুঁইয়ার একটি খড়ের চিন আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া আবদুল হক ভুঁইয়ার এক ছেলে খুলনায় ও দুই ছেলে প্রবাসে থাকায় দূর্বৃত্তরা প্রায় তার সম্পদ জ্বালিয়ে দেয়াসহ হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় জুয়া খেলা বন্ধ করতে স্থানীয় প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছেন সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET