, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিহত, ৩০ ঘন্টা পর লাশ উদ্ধার




গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিহত, ৩০ ঘন্টা পর লাশ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৯:৩৯ | 1030 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের কালিয়াকৈরে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র তায়েব হোসেন মন্ডল (১০) নিহত হয়েছে। সে ঢাকার আশুলিয়ার সীমান্ত এলাকার বাইদগাঁও গ্রামের শোয়েব মন্ডলের ছেলে। তায়েব স্থানীয় বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর আশুলিয়ার কাশচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৃহষ্পতিবার দুপুরে তায়েব বন্ধুদের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় গাজীখালী নদীতে গোসল করতে যায়। এসময় স্রোত থাকায় নদীতে নামার পর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তার বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশনের দু’টি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরে ভাটিতে আশুলিয়ার কাশচর এলাকা থেকে তায়েবের লাশ উদ্ধার করে ডুবুরীরা।, নদীতে স্রোত থাকায় ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে ভাটিতে তায়েবের লাশ পাওয়া যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET