, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন, প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি




গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন, প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২১, ২৩:০৪ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় উপজলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের মজির উদ্দিন (৫৫) এর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

বিবাদীরা পেট্রল দিয়ে খড়ের ঘরে আগুন লাগিয়ে দিলে গরু, মোরগ, ধান ও খড় পুড়ে যায়। এছাড়াও ঘরে থাকা ৫টি গরুর মধ্যে ২ টি গরু বিবাদীরা নিয়ে যায়।। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়।

এ ঘটনার পর মজির উদ্দিন একই ইউনিয়নের মেহেরপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আসমান উদ্দিন (৪০), আসমান উদ্দিনের স্ত্রী আফিয়া বেগম (৩৫), জেবেদ আলীর পুত্র শাহেল (৩৫), আনোয়ার (২৫), খালাই (২৫) নাম উল্লেখ করে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদীরা বাড়িতে প্রবেশ করিয়া পেট্রল দিয়ে মজির উদ্দিনের খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় জমির উদ্দিনের ছেলে ফখরুল আলম (১৫) বাড়ীতে প্রবেশ করার সময় দেখতে পায় বিবাদীরা আগুন লাগিয়ে বাড়ীর দক্ষিন পাশ দিয়া দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন সে আগুন লাগছে বলে চিৎকার দিলে জমির উদ্দিনের সবাই ঘর থেকে বাহির হয়ে দেখে সমন্ত ঘরে আগুন লেগে গরু, মোরুগ, ধান ও খড় পুড়তেছে। পরবর্তীতে আশপাশ হতে লোকজনজন আসিয়া দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিভানো সম্ভব হয়। এরপ অবস্থায় গরু, মোরুগ, ধান ও খড় পুড়ে  অনুমানিক ৩,০০,০০০(তিন লক্ষ্য) টাকার ক্ষতিসাধন হয়। ঘরে থাকা ৫ টি গরুর মধ্যে বিবাদীরা ২ টি গরু নিয়ে যায়। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই

ফখরুল ইসলাম পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET