গত ৩১ আগস্ট ২০১৯ ইং, শনিবার বিকাল ৫ টায় চবি ইসলামিক স্টাডিজ এ্যালামনাই এসোসি য়েশনের মুরাদপুরস্থ সিটি অফিসে আহবায়ক ও বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ আসিফ সাইফুদ্দীন চৌধুরীর সঞ্চালনায় ২১ তম সাধারণ সভা অনু ষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর ও বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মাদ মুরশেদুল হক, কো-অর্ডিনেটর ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. এর ভিপি, আনোয়ারা শাখার ম্যানেজার ব্যাংকার জনাব আবদুল আজিম, ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. আবুল আলা মু. হোছামুদ্দিন, রাঙ্গুনিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, আইআইইউসির সহকারী অধ্যাপক মুহাম্মদ জাবেদ ইকবাল, ব্যাংক কর্মকর্তা কাউছার আল হাবিব, ছিপাতলী আলিয়া মাদরাসার প্রভাষক মুহাম্মদ আসিফ সাইফুদ্দীন চৌধুরী, প্রভাষক মুহাম্মদ সাইফুর রহমান, প্রভাষক মোহাম্মদ নূরুল হাকিম, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ ইদরীস, সাইফুল্লাহ মনির, মো. আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনায় এসোসিয়েশনের কর্মপদ্ধতি, গঠনতন্ত্র, পুনর্মিলনী, পূর্নাঙ্গ কমিটি গঠন ও আগামির পরিকল্পনা তুলে ধরেন কো-অর্ডিনেটর জনাব আবদুল আজিম। আগামি ১৫-১৬ নভেম্বর ‘১৯, শুক্রবার ও শনিবার ( ১ম দিন শহরে ও ২য় দিন চবি ক্যাম্পাসে) পুনর্মিলনী অনুষ্ঠান তারিখ নির্ধারণ করা হয়েছে।
বার্তা প্রেরক
মোহাম্মদ আসিফ সাইফুদ্দীন
সদস্য,চবি ইসলামিক স্টাডিজ এ্যালামনাই এসোসিয়েশন।









