৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন ‎প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন 




চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন ‎প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৬, ২০:৩৬ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রা) মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।
‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবর রহমান ভুঁইয়া জানান,  রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। গত কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা কো-অর্ডিনেটর মাও: আবুল কাশেম, তত্বাবধায়ক আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাও: মনির আহমেদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় জহিরুল কাইয়ুম চৌধুরী। এসময় বক্তারা বলেন, যারা ইসলামি শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সন্নত পছন্দ করেনা তারা-ই মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET