কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেড়কোটা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। মুন্সিরহাট ইউনিয়ন
জামায়াতের নায়েবে আমীর ও ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ বদিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, চৌদ্দগ্রাম উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি নাসিম মিয়াজী, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মাসুম, মাহমুদুল হাসান রুবেল। মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এমরান হোসেন ভুঁইয়া মাসুদের পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইস্রাফিল মোল্লা, হারুনুর রশীদ ভুঁইয়া, বাবর মোল্লা, হাফেজ মর্তুজাসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Please follow and like us:









