, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে যুবলীগ নেতা এনাম পাটোয়ারীর উদ্যোগে কর্মহীন পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান




চৌদ্দগ্রামে যুবলীগ নেতা এনাম পাটোয়ারীর উদ্যোগে কর্মহীন পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ১৯:৫৬ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনাম এবং তাঁর পরিবারের উদ্যোগে কর্মহীন পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পৌরসভার বিভিন্ন গ্রামে মুসলিম ও হিন্দু অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ করেন ইমাম হোসেন পাটোয়ারী এনাম। চাঁন্দিশকরা গ্রামে বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নান্টু চন্দ্র দেবনাথ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ারী, ব্যবসায়ী মামুন পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা তুষার পাটোয়ারী, ইব্রাহিম মজুমদার, ব্যবসায়ী গাজী অপু, জন্টু চন্দ্র দেবনাথ, সবুজ পাটোয়ারী, শ্রমিকলীগ নেতা মালেক পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, রায়হান, কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হতদরিদ্র পরিবার কর্মহীন অবস্থায় খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছেন। তারা অনেকে বলেন, সাধারণ মানুষের বিপদের দিনে যারা এগিয়ে আসে তারাই প্রকৃত নেতা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET