, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামের রাজাপুরে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত ক্ষতি ১০ লক্ষাধিক টাকা




চৌদ্দগ্রামের রাজাপুরে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২১:১২ | 1010 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটে। ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্ট সাকির্টের মাধ্যমে রাজাপুর বাজারে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে অংশগ্রহন করেন শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী হায়দারসহ স্থানীয়রা। তারা নিরলসভাবে চেষ্টা করেও আগুন নেভাবে সক্ষম হয়নি। ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। এত ত্রিশকোট গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী মোঃ আবুল বশারের দুটি দোকানে ফার্ণিচার, কাঠ ও বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় ৫ লক্ষ টাকা, রাজাপুর গ্রামের বাচ্চু মিয়ার ভেরাইটিজ ষ্টোরের ফ্রিজ-টিভিসহ দোকানে থাকা মালামাল মিলে ২ লক্ষ টাকা ও মার্কেটের মালিক একই গ্রামের মোঃ সেলিম মিয়ার স্থাপনা বাবদ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET