নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শেদ পিপিএম এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে ছাগলনাইয়ায় উপজেলায় কর্মরত মহিলা ও পুরুষ গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করেন, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শেদ পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ রায়।
এসময় ৭জন মহিলা গ্রাম পুলিশ ও ৪০জন পুরুষ গ্রাম পুলিশসহ মোট ৪৭জন গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি ও প্রতিজনকে নগদ ১হাজার টাকা প্রদান করা হয়।
Please follow and like us:







