নজরুল ইসলাম চৌধুরীঃ
“রক্তের অভাবে যাবেনা আর প্রাণ আমরা হাজার তরুণ তরুণী করিবো স্বেচ্ছেয় রক্তদান” এ স্লোগানকে সামনে রাখে ছাগলনাইয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “অনুসন্ধান ব্লাড ব্যাংক” এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আনন্দ র্যালী, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, কেক কাটা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুসন্ধান ব্লাড ব্যাংকের সদস্যরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আগত মানবতার ফেরিওয়ালা খ্যাত শতাধিক সংগঠকের উপস্থিতিতে এ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ছাগলনাইয়া কমিউনিটি সেন্টারে এ জাঁকজমক পুর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুসন্ধান ব্লাড ব্যাংকের সভাপতি জেবল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়া শাখার সদস্য কামাল হোসেন ভুইয়া, সাবেক ইউপি সদস্য মুন্সি এরশাদ উল্লাহ, ছাগলনাইয়া পৌর ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযুদ্ধা আবদুল হাই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অনুসন্ধান ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য কাওছার হামিদ সিকদার পিনু। অনুসন্ধান ব্লাড ব্যাংকের সদস্যদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু, আমরা যুবরা চাই পরিবর্তন’র সদস্য হৃদয় রায় চৌধুরী, ইউনিটি ব্লাড সেন্টারের সদস্য মোঃ খুরশীদ রহমান সূর্য, আলোকিত ব্লাড ব্যাংকের সদস্য রেজাউল করীম, ধর্মপুর ব্লাড এন্ড সোল জেনেট’র সদস্য সাখাওয়াত হোসেন নিরব, ইউ ফর ব্লাড’র সদস্য আয়াত উল্লাহ, সত্যের সন্ধানে ব্লাড ব্যাংকের সদস্য মাহবুব রাহী, আমজাদ হাট ব্লাড ব্যাংকের সদস্য মোমিন হোসেন, ইচ্ছে ব্লাড ব্যাংকের সদস্য মোঃ হাসান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অনুসন্ধান ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্যাহ, রাধানগর ইউনিয়ন যুবলীগ নেতা আলী হোসোন মনির, মানবাধিকার কর্মী সেপাল নাথ, অনুসন্ধান ব্লাড ব্যাংক’র কার্যকরী সদস্য নাজিম উদ্দিন সহ অনুসন্ধান ব্লাড ব্যাংক ও বিভিন্ন সংগঠন থেকে আগত স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:







