, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় পোনামাছ অবমুক্তকরণ ও হস্তান্তর

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ২২:৪৭ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় পোনামাছ অবমুক্তকরণ ও হস্তান্তর

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ ও হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন শেষে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মৎস অধিদপ্তর কর্তৃক সরকারী/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের জন্য তালিকাভুক্ত ১৬ টি প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পোনামাছ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মৎস কর্মকর্তা নজরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, জেলা মৎস অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, সমাজ সেবা কর্মকর্তা আলমগীর মিয়া, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করীম সরকার সোহাগ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET