, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর




জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২১, ২০:২৮ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গাইবান্ধা সদর হাসপাতালের জন্য হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে হস্তান্তর করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.আ.ম. আকতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তানজিমুল ইসলাম জামিল, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান রিংকু, বিএমএ জেলা সভাপতি ডা. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহীনুল ইসলাম, আরএমও হারুন-অর-রশিদ, অ্যাড. জরিদুল ইসলাম, অ্যাড. সমীরন কুমার উপস্থিত ছিলেন প্রমুখ।
উল্লেখ্য; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড ১৯ এর ৬ হাজার সুরক্ষা সামগ্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের-এর তত্ত্বাবধানে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিকট পাঠানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET