মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- অবশেষে ডিআইজি পদে যোগদান করলেন মোঃ মিজানুর রহমান। ৩ জুলাই তিনি ঢাকায় এই পদে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ ক্যাডার) পরীক্ষায় প্রথম স্থানসহ সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করে ২০০৩ সালে এডিশনাল এসপি ও ২০০৬ সালে এসপি হিসেবে পদোন্নতি লাভ করেন। যদিও ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার এসিআরের গড় নম্বর ৯৫% এর ঊর্ধ্বে এবং সেই সঙ্গে একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বারবার তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিবঞ্চিত হতে থাকেন।
পরে হাইকোর্টে রিট নম্বর-৫৪৮৮/১৬, আপিল বিভাগে সিপিএল নম্বর-২২৩৫/১৬ এবং এটি মামলা নম্বর ১৭০/১৭ রায়ের আলোকে সাত দিনের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির নির্দেশনা ছিল। কিন্তু এই সব রায় কার্যকর না করায় হাইকোর্টে ১৬৫/১৮ আদালত অবমাননা মামলা চালু হয় এবং মামলাটি চালু থাকা অবস্থায় ডাইন গ্রেড সিরিয়াল নম্বর ৭, ৮, ৯, ১০, ১১ ও ১৩-দের ডিআইজি (চলতি দায়িত্বে)২৫ জুন ১৮ পদোন্নতি দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রিট নম্বর ৬৩২৬/১৮-এর রায়ে ৩ জুলাই মোঃ মিজানকে অনতিবিলম্বে ডিআইজি পদে পদোন্নতির নির্দেশ দেন।
এ নির্দেশ অনুসারে তিনি ৩ জুলাই বিধি ৪৭ অনুসারে যোগদান করে কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করেছেন, যা কর্তৃপক্ষ গ্রহণ করেছে।









