, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার দুটি ইউনিয়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত




ডুমুরিয়ার দুটি ইউনিয়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২৩, ০২:৪৯ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 খুলনার ডুমুরিয়ার দুটি ইউনিয়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত সংস্থার আয়োজনে ও ক্রিস্টিয়ান এইড বাংলাদেশের অর্থায়নে বুধবার বেলা ১১ টায় আটলিয়া ইউনিয়নের মালতিয়া দাসপাড়া ও বিকাল ৩ টায় মাগুরাঘোনা ইউনিয়নের রাজবংশী পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউনিয়নে সভাপতিত্ব করেন মালতিয়া যুব ঐক্য পরিষদের সভাপতি সাগর দাস। এসময় সামাজিক গণমাধ্যম নিয়ে আলোচনা করেন কম্পিউটার প্রশিক্ষক বাঁধন কুমার পাল। নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেন সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস। আলোচনা করেন পলাশ দাস , আকাশ দাস , সাগরিকা দাস , প্রিয়ন্তি দাস , সুমঙ্গল দাস , মনিকা দাস , মঞ্জু দাস , মাধবী দাস , চন্দনা দাস , সীমা দাস প্রমুখ। বিকাল ৩ টায় মাগুরাঘোনার রাজবংশী পাড়ায় সভাপতিত্ব করেন শিল্পী বৈদ্য। আলোচনা করেন অর্পনা মন্ডল , প্রকাশ মন্ডল , সন্ধ্যা বৈদ্য , প্রমিতা মন্ডল, শ্যামলী বৈদ্য প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET