, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন




ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২২, ২৩:৫৭ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের(রেজি: নং১৬৫০) এক বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে ইট ভাটা শ্রমিকদের সর্বসম্মতিক্রমে গাজী মোস্তফাকে সভাপতি হিসেবে পূন:নির্বাচিত এবং মোঃ শহীদ গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ঠ এ কমিটি নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ইট ভাটায় কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরী,শ্রমিকদের নিরাপত্তাসহ শ্রম আইন অনুযায়ী গঠিত ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিকদের এক বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোস্তফা । সভায় সর্ব সম্মতিক্রমে (২০২১-২০২২) মেয়াদে ৪ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদসহ ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কামিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যানরা হলেন সহ-সভাপতি হিসেবে জি,এম সাইকুল ইসলাম ও মোঃ এনামুল শেখ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রহমতুল্লাহ শেখ,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম রসুল,কার্য নির্বাহী সদস্য পদে রাজ্জাক খান,রেজাউল গাজী, শহিদুল ইসলাম,ফরহাদ মুন্সি,হাসান শেখ,সাইফুল ইসলাম খান,মুসা সরদার,সুমন সরদার,মহসিন সরদার, আজিজুল গাজী ও সরোয়ার সরদার কে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মোঃ কালাম সরদার,মোঃ হাবিবুর জোয়ারদার,রেজাউল সরদার ও আলামিন সরদারকে মনোনিত করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET