, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় এমবিবিএস স্কুলের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন




ডুমুরিয়ায় এমবিবিএস স্কুলের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২২, ২৩:১৪ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার কৃষ্ণনগর মুজারঘুটা বানারসি বটবেড়া (এমবিবিএস) মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাচারী ও দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরন মহলদারের অপসারণের দাবিতে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্কুলের সামনে সচেতন অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা তার দূর্নীতির খতিয়ান তুলে ধরে বলেন, তিনি তিনটি পদে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য, রাতের অন্ধকারে এডহক কমিটি গঠনের প্রয়াস, উপবৃত্তি অর্থ আত্মসাত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রাখার অপচেষ্টা,নিলাম ও মাঠ ভরাটের টাকা আত্মসাৎ, পাঠদানের ক্ষেত্রে কোন নিয়ম নীতি না মানা ও ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ সহ নানা কুকীর্তি তুলে ধরে বক্তব্য দেন। প্রায় এক ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে স্থানীয় রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান সহ শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এক দফা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরন মহলদার কে অপসারণ করতে হবে এমন দাবি রেখে অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার স্বপন কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল কান্তি রায়, ইউপি সদস্য অমিতেষ বালা মিলন, হরবিলাস রায়,সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি নিরঞ্জন মন্ডল, সদস্য আনন্দ মোহন বিশ্বাস, অনাথ ঢালী, অশোক বৈরাগী,তপন কুমার বিশ্বাস,তাপস মল্লিক, মানিক লাল মহন্ত,পলি রানী মন্ডল, পিংকি রানী মন্ডল, রেনুকা বিশ্বাস, রিপা সরকার, কমলা সরকার প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET