, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে লিগ্যাল এইড ক্লিনিক পরিচালিত।




ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে লিগ্যাল এইড ক্লিনিক পরিচালিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২২, ১৮:০৪ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্হা দলিতের বাস্তবায়িত কমিউনিটিতে ন্যায় বিচারে প্রবেশাধিকার প্রকল্পের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্লিনিক কর্মসূচীর উদ্বোধন  করা হয়।

মঙ্গলবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস।
তিনি জানান, সমাজের দরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সরকারি আইনগত সেবা বা সহায়তা সম্পর্ক ধারনা দেয়া ও সহযোগিতা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস। অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন জিআইজেড বাংলাদেশ’র প্যারালিগ্যাল এ্যাডভাইজরি সার্ভিসের ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর চঞ্চল মূখার্জি। বক্তব্য রাখেন দলিতের হেলথ এন্ড লাইভলিহুড কর্মসূরী প্রধান নিতাই চন্দ্র দাস,এ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন শিউলী,ডিপিও বিনয় কৃষ্ণ রানা ও ইকবল জামিল, ইউপি সদস্য আসমা বেগম ও আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে দলিতের মনিটরিং অফিসার ইশরাত নুয়েরী হোসেন মুমু।সার্বিক সহযোগীতায় ছিলেন  প্রকল্পের কমিউনিটি প্যারালিগ্যাল(সিপি) মেহনাজ রেজা মিম্মা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET