, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দুই আওয়ামীলীগ নেতার নিজস্ব অর্থায়নে ২০৮টি পূজা মন্ডপে অনুদান বিতরণ




ডুমুরিয়ায় দুই আওয়ামীলীগ নেতার নিজস্ব অর্থায়নে ২০৮টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২২, ১৮:০৪ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দুজন আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত অর্থায়নে ডুমুরিয়ায় উপজেলার ২০৮টি পুজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরে শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)শাহনেওয়াজ হোসেন জোয়ারদার। ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার, ফুলতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা জিয়া হাসান তুহিন, আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন, সরদার আব্দুল গনি, মোস্তফা কামাল চৌধুরী, আফরোজা খানম মিতা, কেএম ওবাইদুল্লাহ, নারায়ন মল্লিক, মোফাজ্জ্বেল হোসেন, আতিদ্য মন্ডল, শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, শিক্ষক পবিত্র মল্লিক, মিলন মল্লিক, জিএম ফরিদ হোসেন, ছাত্রনেতা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের পক্ষে প্রতিনিধি জিয়া হাসান তুহিন উপজেলার ১৪টি ইউনিয়নের ২০৮টি পুজা মন্ডপের জন্যে প্রত্যেকটির জন্য ১হাজার টাকা করে এবং অজয় সরকার ১হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল হতে নগত আর্থিক অনুদান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET