দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞায় সামজিক সংগঠন স্বপ্ন নীড় ক্ষুদ্র অর্থ তহবিলের উদ্যোগে উপজেলার দরবেশের হাট মাদ্রাসা মিলনায়তনে গত রবিবার(১৭ জুন) হতদরিদ্র ১০ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান।
মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাজাহান সাজু, মাষ্টার নুর আহম্মদ, সিন্দুরপুর ইউনিয়ন সমিতি ঢাকা সদস্যা সচিব শরিফুর রহমান, সাবেক ছাত্র নেতা কামাল হোসেন,মনির আহমেদ রনি,আয়ুব আলী, শফিকুর রহমান,মোঃ আলমগির, আজাদুল ইসলাম আজাদ,আবুল হাসেম বাচ্চু প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী তার বক্তব্য ইউনিয়ন বাসিকে ঈদের শুভেচ্ছা জানান, এ তহবিলের সফলতা কামনা করেন সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা করেন। তিনি তার থেকে এবং ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।তহবিলকে সামনে এগিয়ে নেয়ার দিকনির্দেশনা প্রদান করেন।
সংক্ষিপ্ত গঠনমূলক আলোচনায় উপস্থিত সকলকে সাধুবাদ জানান এডভোকেট শাহাজাহান সাজু, তিনি বলেন ছাগল একটি লাভ জনক পশু এ ছাগলকে লালনপালন করে সহজে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বলে তিনি আশা করেন এবং এ উদ্যোগের উদ্যোক্তা আমির হোসেনকে ধন্যবাদ জানান তার সাথে সাথে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ও সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের উদ্যোক্তা ও তরুণ সংগঠক আমির হোসেন। তিনি তার বক্তব্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার সহযোগীতায় আগামী দিনে আরো ভাল কিছু উপহার দেবে বলে আশা প্রকাশ করেন।
শেষে অতিথিবৃন্দ অনুদান হিসিবে ১০টি দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।







