, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের দ্রুত সুস্থ্যতা কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাত




দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের দ্রুত সুস্থ্যতা কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২০, ২২:৩২ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুখোশধারী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত জীবন-মরণ সংকটাপন্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের দ্রুত সুস্থ্যতা কামনায় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরশহরের প্রফেরপাড়া মাদ্রাসা জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে দূর্বৃত্তরা স্বয়ং ওয়াহিদা খানম এবং তাঁর বয়োবৃদ্ধ বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মক জখম করে। তাঁদের সুস্থ্যতা কামনাসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় তাঁদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রপাচারের পর ইউএনও ওয়াহিদা খানম কে চিকিৎসকরা ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন।
উল্লেখ্য; ওয়াহিদা খানমের স্বামী মো. মেজবাউল হোসেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি তিনি বদলী হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্ব-পদে যোগদান করেছেন। ইউএনও ওয়াহিদা খানম ঘোড়াঘাট কর্মস্থলের আগে পীরগঞ্জ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET