, , ,

শিরোনামঃ-




দুঃস্থদের খাবারের দায়িত্ব সরকারেরঃ জয়

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৮:৩২ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদে আ.লীগের উদ্যোগে করোনায় ঘরে থাকা তিনশত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে সহযোগিতা করা হয়েছে। সহায়তা সামগ্রির মধ্যে ছিল ১০ কেজি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে ১ কেজি ছোলা ও আধা কেজি চিনি।
শুক্রবার দুপুরে বিতরণকালে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, “ঘরে থাকলে আপনিই নিরাপদ, করোনা মোকাবেলার চাবি জনগণেরর হাতে, আর ঘরে থাকা কালীন খেঁটে খাওয়া দুঃস্থদের খাদ্য সহযোগিতা দেবে সরকার। তারই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রি বিতরণ চলছে।”
বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাস্টার সহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET