, , ,

শিরোনামঃ-




ধানক্ষেতে পাওয়া গেল অত্যাধুনিক ড্রোন ক্যামেরা

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ১৭:১৩ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুয়াকাটায় অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার বিকেলে ড্রোনটি লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়া গ্রামের ধান ক্ষেতে পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে খবর দেয়। খবর পেয়ে তিনি সেটিকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।
এদিকে উদ্ধারকৃত ড্রোন ক্যামেরার মালিকানা দাবি করছে কলাপাড়ার পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল। গভীর সমুদ্রে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোনটি ব্যবহার করা হতো। ড্রোনটি পরীক্ষামূলক ভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যত্র চলে যায়। উদ্ধারকৃত ড্রোনের মালিকানা দাবির জন্য যথেষ্ট প্রমাণ তার কাছে আছে বলে তিনি জানান। ড্রোনটির ওজন প্রায় ২ কেজি।
এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ড্রোনটির ব্যাপারে আমরা খতিয়ে দেখছি এবং এর ভিতরে থাকা মেমোরী কার্ডের সকল কিছু খতিয়ে দেখার জন্য পুলিশের সাইবার এক্সপার্টদের কাছে পাঠানো হবে। এটি কি কাজের জন্য ব্যবহার করা হয়েছিল সে ব্যাপারেও আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET