২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৬, ২৩:০৬ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল রবিবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা  মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত  সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসেন, পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা এস. এম আমিনুল হক মাওলা, মাঈনুল হক মজুমদার বাবলু, চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতা মাওলানা রবিউল হুসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান, মোবারক হোসাইন, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET