, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময়




নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময়

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২১, ২১:৫২ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময় সভা সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক নাঙ্গলকোট এ আর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল খায়ের আবু।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও স্কাউট সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ও মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সভাপতি উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাশিস কুমিল্লা জেলা সহসভাপতি চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটন, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET