, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের জোড্ডায় বিজয়ের ৫০বছর উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান




নাঙ্গলকোটের জোড্ডায় বিজয়ের ৫০বছর উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২১, ১৮:০৫ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয়ের ৫০ বছর উদযাপন ও মুজিব বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার রাতে জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক ডা: ইসহাক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মাসুদ ও আহবায়ক জোবায়ের হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ওমর ফারুক লিটন, আবুল খায়ের বিএসসি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী সোহেল, সহ সম্পাদক সেলিম জাহাঙ্গীর ছোট, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জোড্ডা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাবেক স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, জোড্ডা ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক জুলহাস, শংকরপুর ওয়ার্ড মেম্বার নুরুন্নবী প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET