, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের পরিবার কল্যাণ কেন্দ্রের স্টোর রুমে আগুন




নাঙ্গলকোটের পরিবার কল্যাণ কেন্দ্রের স্টোর রুমে আগুন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২১, ১৮:৪৭ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে লাকসাম ফায়ার সার্ভিস স্টেশানে খবর দিলে একটি ফায়ার ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম জানান, ভোর রাতে বৈদ্যুতিক তার পোড়া গন্দ পেয়ে আমি ঘুম থেকে উঠে দেখি স্টোর রুমে আগুন জ্বলছে। এসময় আমি আমার স্বামীকে ঘুম থেকে উঠিয়ে বাহিরে এসে আমরা শোরচিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়। তিনি আরো বলেন, যে রুমটিতে আগুন লেগেছে ওই রুমটি আমি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছি এবং ওই রুমে আমার ব্যবহারি জিনিস পত্র রেখেছি। আগুনে আমার সব জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।
কমিউনিটি মেডিকেল অফিসার মনির হোসেন বলেন, দীর্ঘ দিন যাবৎ মনোয়ারা বেগম এখানে চাকুরি করে আসছে। তিনি ক্লিনিকের পাশে তার মালামাল রাখার জন্য একটি স্টোর রুম নির্মাণ করে মালামাল রেখেছে। আগুনে তার ব্যক্তিগত মালামাল পুড়ে গেছে। তবে সরকারী কোন মালামালের ক্ষয়ক্ষতি হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET