, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ প্রস্তুতিমূলক সভা




নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ প্রস্তুতিমূলক সভা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ২২:০৬ | 1080 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দোহারে নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়। বুধবার বিকেল পাঁচ ঘটিকায় নারিশা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি সম্পন্ন হয়।

উক্ত সভায় আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস সফলভাবে স্বাস্থ্যবিধি মেনে পালনের লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন বক্তারা। এসময় ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের সম্মানার্থে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জয়নাল আবেদীন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম তালুকদার, দোহার উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাঝহারুল ইসলাম রাকিব। এছাড়া নারিশা ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET