, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে লিফটের বিতরণ




নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে লিফটের বিতরণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২২, ২২:৫১ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ও খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। শনিবার সকাল ১১টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের টিএস আই জাকির হোসেন ও টিএসআই আকবর হোসেনের নেতৃত্বে মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।অভিযানে ফিটনেস, রেজিস্ট্রেশন, হেলমেটবিহীন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু এবং থানায় আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, সৌমিত দাস, তারক দাস, হিরামন, এম এ জলিল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET