, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২১, ১৯:১৩ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২৩ তারিখ দিনাজপুরের ফুলবাড়ীসহ সারাদেশে একযোগে ভুমিহীনদের মাঝে আবাসন হস্থান্তর করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হল রুমে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন সংবাদিকদের সাথে মতবিনিময় ও সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ কানিজ আফরোজ,উপজেলা প্রকৌশলী মোঃ রায়হানুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, রংপুর ও রাজশাহী দুই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আবাসন হস্থান্তর করা হবে ফুলবাড়ী উপজেলায়, এ উপজেলায় মোট ৭৬৯ টি আবাসন নির্মাণ করা হয়েছে। আগামী ২৩ তারিখ প্রথম ধাপে ৪০০টি আবাসন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে হস্থান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET