, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২১, ২০:৫৩ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ১০ দিনের লকডাউন ঘোষনা করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (২৪জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এই লকডাউন ঘোষনা করা হয়।
জরুরী সভায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অথিতি হিসেবে ভিডিও কলেরমাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর -৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার উত্তম কুমার সিংহ, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ নবিউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যন উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান,হাট ইজারাদার মানিক মন্ডল প্রমুখ।

জরুরী সভায় ফুলবাড়ী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর লকডাউন ঘোষনা করা হয়। শুধুমাত্র কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে ২ পর্যন্ত উমুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়ে বাস,ট্রাক,সাইকেল,মোটর সাইকেল,রিক্সা,ভ্যান অটো চার্জারসহ মনুষ্যবাহী সকল যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেইসাথে ফুলবাড়ীতে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া সব ধরণের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET