, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ




ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২১, ১৬:৫৭ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান মন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ২০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ৫৬ জনকে খাতা,কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মাৎ হাসিনা ভুইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম,উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET