, , ,

শিরোনামঃ-




ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছেন এক বাঙালি “বিপজ্জনক মাত্রায়”।

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২১, ২১:০৪ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশের বাতাস ‘বিপজ্জনক মাত্রায়’ দূষিত- দেশে ফেরত এলে অকাল মৃত্যু হতে পারে আদালতে এমন যুক্তি দিয়ে ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছেন এক বাঙালি।

ফ্রান্সের বোর্দোর একটি আপিল আদালত এ সংক্রান্ত শুনানি শেষে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিককে সেখানে থাকার অনুমতি দিয়েছেন।

বাংলাদেশি নাগরিকের নাম প্রকাশ না করে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ফ্রান্সে এই ধরনের রায় প্রথম বলে মনে করছেন ওই ব্যক্তির আইনজীবী।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিবাসী যে ওষুধ গ্রহণ করেন তা বাংলাদেশে পাওয়া যায় না। তাছাড়া হাসপাতালে তার যে ধরনের ভেন্টিলেশন যন্ত্রপাতি দরকার পড়ে, ঘুমানোর জন্য বাংলাদেশের হাসপাতালে তা কেবলমাত্র রাতে দেয়া সম্ভব।

টেলিগ্রাফ জানিয়েছে, ওই অভিবাসীর বাবা ৫৪ বছর বয়সে অ্যাজমা অ্যাটাকে মারা যান।

ভুক্তভোগী অভিবাসী ২০১১ সালে ফ্রান্সে যান। সেখানে ওয়েটারের কাজ করেন। ২০১৫ সালে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।

ওই বাংলাদেশির আইনজীবী আইনজীবী লুডোভিচ রিভিয়ার  আদালতকে জানান, তার মক্কেলের অ্যাজমা রোগ আছে। তিনি বাংলাদেশে গেলে অকাল মৃত্যুর শঙ্কায় পড়তে পারেন।

তিনি বলেছেন, ‘আমার জানা মতে ফ্রান্সের কোনো আদালত এই প্রথম এমন রায় দিলেন। সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের বিপজ্জনক দূষণের কারণে আমার ক্লায়েন্টের জীবন হুমকিতে পড়বে।’

বাংলাদেশের দূষিত বাতাস নিয়ে প্রায়ই বিশ্ব গণমাধ্যমে খবর হয়। গত বছর বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৭৯তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের থেকেও প্রায় ৬ গুণ খারাপ দেশের কিছু অঞ্চলের বাতাস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET