বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সামানে জাতীয় পতাকা উত্তোলন,বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ,দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার ও ৭ মার্চ রবিবার সকাল ১০ টায় ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি বগুড়া ৫। আরোও বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ(ওসি)কৃপা সিন্ধু বালা,ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন আলম,ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান,ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, ধুনট থানার তন্দত অফিসার মোঃ জাহিদুল হক, ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সহধর্মিনী সুমি চৌধুরীসহ ধুনট উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।









