, , ,

শিরোনামঃ-




বাগমারায় আলুর দরপতনে দিশেহারা কৃষক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২১, ২১:৪৯ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:বিগত বন্যায় বাগমারায় আলুর দর ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এবার আলুর চাষ ব্যাপক বেড়ে যায়। সে সময় আলুর দর বাড়তে বাড়তে ৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। কৃষকরা আলুর দরের উচ্চ মূল্য আশা করে এবারও ব্যাপক ভাবে আলু চাষে ঝুকে পড়েন।এবং নতুন আলু বাজারে আসায় বাগমারায় কমতে শুরু করেছে আলুর বাজার দর। কৃষকরা বলেছেন এই দামে আলু বিক্রি করে তাদের বাজার দর ওঠবে না। তবে ব্যবসায়ীরা বলছেন খুব অল্প পরিমান জমি থেকে আলু উত্তোলন শুরু হয়েছে। ব্যাপক ভাবে আলু উত্তোলন শৃুরু হলে আলুর দরপতন আরো বেড়ে যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় এবার আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে। তবে গত বন্যায় আলুর দাম ব্যাপক বেড়ে যাওয়ায় কৃষকরা ভালো দামের আশায় লক্ষমাত্রা ছাড়িয়ে প্রায় সাড়ে পাঁচহাজার হেক্টর জমিতে আলু চাষ করে। উপজেলার মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। কাঠা প্রতি ৪ থেকে ৫ মণ হারে উৎপাদন হয়েছে। বিঘা প্রতি ফলন ৮০ থেকে ১০০ মণ। বর্তমানে ভবানীগঞ্জ হাট সহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে এখানে দেশি আলু বিক্রি হচ্ছে ৪শ ৫০ টাকা থেকে ৫শ টাকা মণ দরে এবং হার্ডিনাল ও বার্মা জাতের আলু বিক্রি হচ্ছে প্রতিমন ৪শ থেকে সাড়ে ৪শ টাকা দরে। কিছুদিন আগেও এলাকার কৃষকরা অপরিপক্ক আলু তুলে তা ১২শ থেকে ১৫শ টাকা মণ দরে বিক্রি করেছিল। এতে তাদের ভালো লাভ টিকেছে। হামিরকুৎসার কৃষক মুঞ্জুর রহমান মন্টু জানান, ১০ কাঠা জমিতে আলু চাষ করতে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সেখানে ৫০ মণ হারে আলু উৎপাদন হয়েছে। সোমবার হাটে ওই আলু ১১ টাকা কেজি দরে বিক্রি করে ২২ হাজার টাকা পেয়েছেন। একই ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, গত বছর চড়া দাম দেখে এবার পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছেন। ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বীজ কিনেছেন। সার কীটনাশক সেচ শ্রমিক সহ অন্যান্য খরচ তো রয়েছে। বর্তমানে আলুর বাজার দর দেখে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। এতে তার লোকসান গুনতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান জানান, বাগামারা সহ আশে পাশের এলাকায় এখনও পুরোদমে আলু ওঠা শুরু হয়নি। তার মতে এভাবে আলুর ব্যাপক দরপতনে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। ভালো দাম পাওয়ার জন্য তিনি কৃখকদের আলু সংরক্ষনের পরামর্শ দিয়েছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET