, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ ও পুরুস্কার বিতরন




বাগেরহাটে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ ও পুরুস্কার বিতরন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৫:১৮ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য মঞ্জুরুল হক রাহাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়া অতিথিগণ ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET